আওয়ামী লীগের যৌথ সভা শনিবার

আওয়ামী লীগের যৌথ সভা শনিবার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা আগামীকাল শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যৌথ সভাটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading