সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:১৫
বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
গেল সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে শ্যামপুর সুগারের। সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৯.২৩ শতাংশ, সী পার্ল হোটেলেল ৬.৭২ শতাংশ, জিলবাংলা সুগারের ৫.৯৮ শতাংশ, জুট স্পীনার্সের ৫.৩৩ শতাংশ, বিকন ফার্মার ৫.১৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪.৯৮ শতাংশ, ইমাম বাটনের ৪.১০ ৫.৬৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৭৭ শতাংশ এবং মেঘনা পেটের ৩.৫৯ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

