সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৩০
বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
গেল সপ্তাহজুড়ে এক হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ইউনিক হোটেলের লেনদেন হয়েছে এক কোটি ৭১ লাখ ৫৩ হাজার ২১৮টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১২৪ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুড, সী পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি, এডিএন টেলিকম, রূপালী লাইফ, আরডি ফুড ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ইউডি/এ

