‘বর চাই, প্রেমিকও চাই’, দাবি নিয়ে তরুণী থানায়

‘বর চাই, প্রেমিকও চাই’, দাবি নিয়ে তরুণী থানায়

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:৩০

বিয়ের অনুষ্ঠানে অদ্ভূত সব কাণ্ড ঘটে থাকে। কখনও বর বিয়ের আসর থেকে পালিয়ে যান আবার কখন বিয়ের মণ্ডপ থেকে হবু কনে পালিয়ে যাচ্ছেন তার প্রেমিকের সঙ্গে। সম্প্রতি এমনই এক আজব ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আনন্দকাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, নববধূ আজব দাবি নিয়ে হাজির হয়েছেন থানায়। কান্নাকাটি করে তিনি লুটিয়ে পড়ছেন পুলিশের পায়ের নিচে। তার দাবি একটাই, প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে হবে। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেঁদে কেঁদে নববধূ বলছেন, ‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে।’ আসলে নতুন কনে প্রেমিককে বিয়ে করতে চান বটে, তবে তিনি তার স্বামীকেও ছাড়তে নারাজ। তার এই দাবি শুনে পুলিশকর্মীরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় খেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি করতে শুরু করেন। রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড় মারেন তিনি।

মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে আসছেন।

মহিলার স্বামী বলেন, ‘ও আমাকে এক দিন বলে, ও প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দুজনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানাচ্ছে সে।’

প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading