‘যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে’

‘যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে’

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:০০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো (নদী/খাল) যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পেয়ে সময় ও অর্থের সাশ্রয় হবে।’

শনিবার (০১ এপ্রিল) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এ খালকে কেন্দ্রে করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এই খাল এখন মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়ীগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরাণীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading