প্রকাশ্যে এলো ওয়ানডে বিশ্বকাপের লোগো

প্রকাশ্যে এলো ওয়ানডে বিশ্বকাপের লোগো

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০

২০১১ সালে সর্বশেষ ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইন্ডিয়া। এক যুগ পর আবারও দেশটিতে আরেকটি বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আর সে উপলক্ষ্যে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রথমবারের মতো বিশ্বকাপের লোগো প্রকাশ্যে আনলো আইসিসি।

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ইন্ডিয়ার মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের লোগোকে নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’।

মূলত, সমর্থকদের আবেগকে মাথায় রেখেই এই নাম দেওয়া হয়েছে। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে তা হলো- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

বিশ্বকাপের সূচি চূড়ান্ত না হলেও ইতোমধ্যে প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে আইসিসি। এ বছরের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ইন্ডিয়ার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশটির মোট ১২টি শহরজুড়ে বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের ম্যাচগুলো হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading