কর্মী ছাঁটাই করবে ম্যাকডোনাল্ডস

কর্মী ছাঁটাই করবে ম্যাকডোনাল্ডস

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:৩০

বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও সম্প্রতি বহু কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ফাস্ট-ফুড চেইন ম্যাকডোনাল্ডসের নাম।

আমেরিকান এই বার্গার চেইন প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে আমেরিকায় তাদের সকল অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। সোমবার (০৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ম্যাকডোনাল্ডস আমেরিকায় তাদের সকল অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। কোম্পানির বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে কর্পোরেট কর্মীদের ছাঁটাই সম্পর্কে অবহিত করার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।

রয়টার্স বলছে, ঠিক কত জন কর্মীকে ছাঁটাই করা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সংস্থাটি গত সপ্তাহে তাদের আমেরিকান কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানিয়েছে, ‘এই সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে হবে তাদের। যাতে সংস্থাটি কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে পারে।’

ম্যাকডোনাল্ডস সিদ্ধান্ত নিয়েছে, আগামী বুধবারের মধ্যে ছাঁটাইয়ের ঘোষণা করা হবে।

কর্মীদের কাছে পাঠানো শিকাগো-ভিত্তিক এই সংস্থাটির ইমেইল দেখেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়েছে, ‘০৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে আমরা পুরো সংস্থাজুড়ে কর্মীদের ভূমিকা এবং সংখ্যার সঙ্গে সম্পর্কিত মূল সিদ্ধান্তগুলো গ্রহণ করব।’

এছাড়া ম্যাকডোনাল্ডস কর্মীদের তার সদর দপ্তরে বিক্রেতা এবং অন্যান্য বাইরের পক্ষের সঙ্গে সমস্ত ব্যক্তিগত বৈঠক বাতিল করতে বলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যদিও এ বিষয়ে জানতে ম্যাকডোনাল্ডসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সংস্থাটি সাড়া দেয়নি। তবে রয়টার্স বলছে, ম্যাকডোনাল্ডস সোমবারের মধ্যে মূল সিদ্ধান্ত ঘোষণা করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় অনেক বড় বড় প্রতিষ্ঠানেও ছাঁটাইয়ের পরিমাণ বাড়ছে। শক্তিশালী অবস্থানে থাকা বহু সংস্থা ইতোমধ্যেই বিপুল পরিমাণ কর্মীকে ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় এবার ম্যাকডোনাল্ডসেও কর্মী ছাটাই শুরু হতে চলেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading