লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৫১ কোটি ১৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার।
৩৪ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলহাজ টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস, ইউনিক হোটেল, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম।
ইউডি/এ

