দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:১৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৭৪টির কমেছে এবং ২০৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপস লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার আজিজ পাইপস লিমিটেডের ক্লোজিং দর ছিল ৯১ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১০০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্র্যাফ্ট লিমিটেডের ৯.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৯.৬৬, নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৯.২৪, এ্যাপেক্স ফুটওয়্যারের ৮.১৬, বাংলাদেশ অটোকার্সের ৭.৭২, বঙ্গজের ৬.৬৮, দেশ গার্মেন্টেসের ৫.৬৮, সোনালী আঁশের ৫.০৮ এবং মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৫.০০ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

