সিকিমে তুষার ধসে ৬ পর্যটক নিহত

সিকিমে তুষার ধসে ৬ পর্যটক নিহত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০

ইন্ডিয়ার সিকিমে ভয়াবহ তুষার ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ধসে আরও বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) নাথু লা পাহাড়ের কাছে এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এসব তথ্য।

স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিকিমে ইন্ডিয়া-চীন সীমান্তের উঁচু পাহাড় নাথু লা-তে এই তুষার ধসের ঘটনা ঘটে। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩১০ মিটার উঁচুতে। এটি পর্যটকদের পছন্দের একটি স্থান।

প্রায় ২২ জনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

এক কর্মকর্তা বলেন, বর্ডার রোড অর্গানাইজেশন উদ্ধার অভিযান পরিচালনা করছে। উপত্যকার গভীর থেকে ৬ জনসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সিকিম পুলিশ, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, টুরিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা ও গাড়ির চালকরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading