ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:০০

সপ্তাহের তৃতীর্য় কার্যদিবস মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৫ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে জেমিনি সি ফুড, বারাকা পাওয়ার এবং সি পার্ল হোটেল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৯ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে জেমিনি সি ফুডের ৯ কোটি ৩২ লাখ ৩২ হাজার, বারাকা পাওয়ারের ৬ কোটি ৯৬ হাজার ৮১ হাজার এবং সি পার্ল হোটেলের ৫ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৪২ লাখ ৬৫ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার, জেনেক্স ইনফোসিসের ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ২ কোটি ৫৫ লাখ, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৭৯ লাখ ৮২ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading