রোকিয়া আফজাল রহমান মারা গেছেন

রোকিয়া আফজাল রহমান মারা গেছেন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (০৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) তার মরদেহ ঢাকায় আনা হবে।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোকিয়া আফজাল রহমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ব্যাংকিং সেক্টরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষি খাতে ব্যবসা শুরু করেন তিনি।

রোকিয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একইসঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১-এর মতো সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি সারাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)।

একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।

রাষ্ট্রপতির শোক

রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (০৫ এপ্রিল) এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

রোকিয়া আফজাল রহমানের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading