বঙ্গবাজারে ধ্বংসস্তুপ থেকে বের হচ্ছে ধোঁয়া, পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

বঙ্গবাজারে ধ্বংসস্তুপ থেকে বের হচ্ছে ধোঁয়া, পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:০০

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ২৮ ঘণ্টা পর এখনো জ্বলছে আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া। সেটি নেভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের অংশ দেখতে সকাল থেকেই ভিড় করছেন ব্যবসায়ীরা।

বুধবার (০৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

আরও পড়ুন: সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে আজও কোথাও কোথাও আগুন জ্বলছে। একাধিক স্থানে উড়ছে ধোঁয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। জীবনের শেষ সম্বল হারানো হাজারো ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তা দেখছেন আর স্মৃতিচারণ করছেন।

এদিকে এনেক্সকো টাওয়ারের পঞ্চম তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।

আরও পড়ুন: ২০১৯ সালে বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস

বুধবার সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে দেখা গেছে, পূর্ব দিকের পঞ্চম তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের চতুর্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের দাবি, আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে, সে জন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় অগ্নিকাণ্ড : বাড়ছে মৃত্যু, পুড়ছে স্বপ্ন

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুনে ১ হাজার কোটি টাকার বেশি ক্ষতি: দোকান মালিক সমিতি

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading