দ্রুত পুনর্বাসন চান বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:০০
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন চায় বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি।
বুধবার (০৫ এপ্রিল) বেলা ১১টায় পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের সামনে ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায় সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন’- ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।
বঙ্গবাজারে আগুনে ১ হাজার কোটি টাকার বেশি ক্ষতি: দোকান মালিক সমিতি
সেখানে ছিলেন ব্যবসায়ী আব্দুল ওহাব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী মানুষ। এদেশের মানুষকে খাওয়াচ্ছেন-পড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আগুনে পুড়ে অসহায় হওয়া ব্যবসায়ীদের অতি দ্রুত মার্কেট তৈরি করে আমাদের পুনর্বাসন করা হোক। আমাদের দাবি একটাই।’
বঙ্গবাজারে ধ্বংসস্তুপ থেকে বের হচ্ছে ধোঁয়া, পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস
ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, ‘আমার তিনটি দোকানে এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন রাস্তার ফকির। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন- দ্রুত আমাদেরকে পুনর্বাসন করুন।’
মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে।
ঢাকায় অগ্নিকাণ্ড : বাড়ছে মৃত্যু, পুড়ছে স্বপ্ন
সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইউডি/এ

