চার মাস পর দলে ফিরলেন শাহিন আফ্রিদি

চার মাস পর দলে ফিরলেন শাহিন আফ্রিদি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৫০

চার মাস পর পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে ফিরছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এছাড়া আফগানিস্তান সিরিজ শেষে দলে ফিরছেন ছুটিতে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

আসন্ন পাঁচ টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল। আর শেষ হবে ৭ মে।

প্রকাশ্যে এলো ওয়ানডে বিশ্বকাপের লোগো

টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে। এছাড়া অতিরিক্ত আরও তিন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আফ্রিদি।

আইপিএল ইস্যুতে ইন্ডিয়াকে ‘অহংকারী’ বললেন ইমরান খান

পরে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফেরেন পাকিস্তানি এই পেসার। তবে বিশ্বকাপের ফাইনালে আবারও হাঁটুতে চোট পান আফ্রিদি। বল করার মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপরে সুস্থ হয়ে এ বছর পিএসএলে খেলতে নামেন আফ্রিদি। নেতৃত্ব দিয়ে লাহোর কালান্দার্সকে শিরোপাও এনে দেন তিনি।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, জামান খান ও শাহিন শাহ আফ্রিদি।

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার প্রস্তাব দেয়নি পাকিস্তান!

পাকিস্তান ওয়ানডে দল
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহাইল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আঘা, শান মাসুদ, উসামা মির ও শাহিন শাহ আফ্রিদি।

রিজার্ভ

আরবার আহমেদ, আব্বাস আফ্রিদি ও তাইয়াব তাহির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading