মুঘল ইতিহাস, চীন ও নরেন্দ্র মোদিকে নিয়ে আসাদউদ্দিন ওয়াইসির বিস্ফোরক মন্তব্য
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:২০
‘মুঘল ইতিহাসকে মোদি সরকার পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলেছে, আর চীন ইন্ডিয়ার বর্তমানকেই মুছে ফেলছে’, এমন মন্তব্য করেছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন পার্টি’র প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
ইন্ডিয়ায় দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বাদ দেওয়া হয়েছে- এমন অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার (০৪ এপ্রিল) আসাদউদ্দিন ওয়াইসি এ কথা বলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নতুন নামকরণ প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘একদিকে মোদি সরকার এনসিইআরটি সিলেবাস থেকে মুঘলদের মুছে ফেলছে, অন্যদিকে চীন যার সঙ্গে মোদি জি-২০ ইন্দোনেশিয়ার বৈঠকে হাত মেলাচ্ছিলেন তারা আমাদের বর্তমান মুছে ফেলছে।’
‘পশ্চিমারা মনে করে, অন্যদের বিষয়ে কথা বলার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের’
দ্বাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে মুঘল সাম্রাজ্যের ওপর পুরো অধ্যায় বাদ দেওয়ার তথ্য মিথ্যা উল্লেখ করে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্স অ্যান্ড ট্রেইনিংয়ের (এনসিইআরটি) ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি বলেন, ‘গত বছর করোনাকালে সিলেবাস সংক্ষিপ্ত করায় মুঘল অধ্যায় থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল। তবে এ বছর কোনো বই থেকে কোনো অধ্যায় সরানো হয়নি।’
অরুণাচলের ১১ জায়গার নাম বদলে দিলে চীন, ইন্ডিয়ার প্রত্যাখ্যান
গত মঙ্গলবার (০৪ এপ্রিল) চীন অরুণাচলের ১১ জায়গার নাম বদল করে মানচিত্র প্রকাশ করে। এছাড়া অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়। যদিও ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউডি/এ

