লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৫ এপ্রিল) ডিএসইতে ইস্টার্ন হাউজিংয়ের ৪৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ টাকার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের ৩২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে- ইউনিক হোটেলের ২০ কোটি ৩৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ কোটি ৭৪ লাখ টাকা, জেমিনি সী ফুডের ১৮ কোটি ৪৫ লাখ টাকা, এডিএন টেলিকমের ১৬ কোটি ৯৯ লাখ টাকা, সোনালী আঁশের ১৩ কোটি ৪১ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৭২ লাখ টাকা এবং আরডি ফুডের ১১ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading