ফিরছেন ওসি হারুণ

ফিরছেন ওসি হারুণ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:০০

দুই বাংলার জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মহানগর’। ২০২১ সালের ২৫ জুন ইন্ডিয়ান ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল আলোচিত এ সিরিজটি।

মহানগর সিরিজটি রাজধানী ঢাকার একটি প্রেক্ষাপটে তৈরি। যেখানে প্রথম মৌসুমের মোট আটটি পর্ব ছিল। এটি দেখার পর নির্মাতাসহ এর অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান ও শ্যামল মাওলার প্রশংসা করেছে দর্শকরা। এমনকি কলকাতায়ও প্রশংসিত হয়েছে সিরিজটি।

এরপর থেকে দর্শকদের জানার আগ্রহ ছিল, এর দ্বিতীয় পর্ব কবে আসবে। এমনটাও হয়েছে, সিরিজটির নির্মাতা আশফাক নিপুন ফেসবুকে ভিন্ন প্রাসঙ্গিক কিছু পোস্ট করলেও সেখানে দর্শকরা মন্তব্য করেন, কবে নাগাদ আসবে ‘মহানগর টু’।

হতে হবে লাখোপতি, হওয়া যাবে না মিথ্যেবাদী, তবেই বিয়ে করবেন শার্লিন

বুধবার (০৫ এপ্রিল) ওটিটি প্লাটফম হইচই’র অফিশিয়াল পেজে একটি পোস্টার শেয়ার করে ‘মহানগর টু’ মুক্তির তারিখ জানানো হয়। বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘মহানগর টু’।

এই সমাজের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত : প্রভা

প্রকাশিত পোস্টারে সিরিজের অন্যতম চরিত্র ওসি হারুনরুপে ফুরফুরে মেজাজে দেখা গেছে অভিনেতা মোশাররফ করিমকে। আর ক্যাপশনে জানানো হয়েছে, ‘এটি “মহানগর টু” এর অফিশিয়াল পোস্টার।’ এছাড়া সঙ্গে একটি ট্যাগ লাইনও জুড়ে দেয়া হয়েছে। যেখানে লেখা, ‘প্রতিপক্ষ প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, হারুনকে হারানো কিন্তু সহজ নয়।’

ডিবি কার্যালয়ে হিরো আলম

এর আগে গত ২৫ মার্চ ‘মহানগর টু’র টিজার প্রকাশ করা হয়। মাত্র এক মিনিট ১০ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading