ট্রাম্পের গ্রেপ্তার ও মুক্তি, নীরব হিলারি ক্লিনটন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:৩০
পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার ও মুক্তির ঘটনায় একেবারে নীরব ভূমিকা পালন করছেন সাবেক আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যদিও ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা জুড়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা নিয়মিতভাবেই ‘হিলারিকে জেলে ঢুকাও’ স্লোগান তুলেছিল।
ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গ্রেপ্তার হওয়ার পর হিলারি টুইটারে একটি বার্তা পোস্ট করেন যার মাধ্যমে তিনি উইসকনসিন এর ভোটারদের রাজ্যটির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করার বিষয়ে তিনি কিছুই লিখেননি।
২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় নিয়মিতভাবে কটূক্তি করে হিলারিকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছিল ট্রাম্প সমর্থকরা।
প্রকাশে এলো ট্রামের আরেক ‘নারী কেলেঙ্কারী’
সেই প্রচারণার সময় এবং তার পরের বছরগুলোতে ট্রাম্প নিয়মিতভাবেই বলে বেড়াচ্ছিলেন যে, হিলারি অপরাধ করেছেন এবং তার শাস্তির মুখোমুখি হওয়া উচিত।
আমার একমাত্র অপরাধ, আমি দেশকে রক্ষা করেছি: ট্রাম্প
হিলারি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় সরকারি কাজের জন্য ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছিলেন মর্মেই ওই অভিযোগ করা হয়েছিল।
ইউডি/এ

