ইউক্রেন পুনর্গঠনের আলোচনা করতে পোল্যান্ডে জেলেনস্কি

ইউক্রেন পুনর্গঠনের আলোচনা করতে পোল্যান্ডে জেলেনস্কি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০

নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পোল্যান্ড সফর করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সফরে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে বুধবার (০৫ এপ্রিল) ওয়ারশ সফরে যান জেলেনস্কি।

স্থানীয় সময় বেলা ১১টায় পোল্যান্ডের প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কি প্রবেশ করবেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের আন্তর্জাতিক নীতি বিভাগের প্রধান মারসিন প্রজিডাকজ।

মুঘল ইতিহাস, চীন ও নরেন্দ্র মোদিকে নিয়ে আসাদউদ্দিন ওয়াইসির বিস্ফোরক মন্তব্য

এই সফরে পোল্যান্ডে থাকা ইউক্রেনীয় শরণার্থী, পোল্যান্ডের জনগণ এবং ব্যবসায়ীদের সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জেলেনস্কি আলোচনা করবেন বলে জানা গেছে।

যুদ্ধের শুরু থেকেই বিগত ১৩ মাস ধরে ইউক্রেনকে সমর্থন করে আসছে দেশটির অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী পোল্যান্ড। শুধু সমর্থনই নয়, সামরিক সহযোগিতাসহ কিয়েভে ট্যাংক ও অস্ত্র সরবরাহে অন্যান্য পশ্চিমা দেশগুলোর আগ্রহ সৃষ্টিতেও ভূমিকা রাখে ন্যাটো জোটের এই সদস্য দেশটি।

প্রকাশে এলো ট্রামের আরেক ‘নারী কেলেঙ্কারী’

এসব কারণে পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। মঙ্গলবার (০৪ এপ্রিল) কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানান, মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছাতে অবদান রাখার জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন।

এছাড়া পোল্যান্ডের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চায় কিয়েভ। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি ওয়ারশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading