আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:০০
ক্রিকেটারদের উৎসাহ দিতে গতবছর থেকে ‘মাসের সেরা’ পুরস্কার দিচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসের আইসিসি ‘মাস সেরা’ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব ছাড়াও এবারের ‘মাস সেরা’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) মার্চের মাস সেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।
ইউডি/এ

