রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৪:৫০

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) মার্কেটটি পরিদর্শন শেষে এ কথা জানায় ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে মার্কেট সার্ভে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ।

পরে গাউছিয়া মার্কেটে অভিযান শেষে তিনি বলেন, ‘মার্কেটটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই। দুর্ঘটনা হলে ভবন থেকে বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও নেই।’

বজলুর রশিদ আরও বলেন, ‘আমরা এখানে এসেছি নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে। বঙ্গবাজারে আগুনের সঙ্গে এই পরিদর্শনের কোনো সম্পর্ক নেই।’

ব্যালট বা ইভিএম সংকট নয়, মূল সংকট অংশগ্রহণমূলক ভোট: সিইসি

ঠিক এই মুহূর্তে রাজধানীর কতটি মার্কেট ঝুঁকিপূর্ণ, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তাই আমাদের দৃষ্টিতে বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা যেন শতভাগ বাস্তবায়ন করা হয়।

গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি বলেন, ‘গাউছিয়া মার্কেটে শুধু ফায়ার সার্ভিস নয়, গোয়েন্দা প্রতিনিধিসহ আমরা পরিদর্শন করেছি। একটি সার্ভে করে ফরম ফিলাপ করেছি। আগুন নির্বাপণের জন্য বা দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য যেসব সাজ সরঞ্জাম প্রয়োজন, এই মার্কেটে সেসব ব্যবস্থাপনা অপ্রতুল বা পর্যাপ্ত নয়।’

৫০ বছর পূর্তিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

একইসঙ্গে পরিদর্শনে বিদ্যমান ঘাটতিগুলো সমাধানে সুপারিশ দ্রুতই মার্কেট নেতাদের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাসসহ দোকান মালিক সমিতির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (০৫ এপ্রিল), রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে বলে জানান মো. মাইন উদ্দিন। এসব মার্কের্টে সার্ভে চালানোর কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, সব মার্কেটে বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নিনির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা, তা নেই। তাই আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ। মার্কেটের মালিকপক্ষকে নিয়ে এ সার্ভে বা জরিপ করা হবে এবং পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।

ঈদের আগে অস্থায়ীভাবে খোলা হবে বঙ্গবাজার: সালমান এফ রহমান

সম্প্রতি গুলিস্তান ও সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণ, বেশকিছু ভবন ও প্রতিষ্ঠানে আগুনে প্রাণ গেছে বহু মানুষের।

গত মঙ্গলবার সকালে বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুন কেড়ে নেয় সব। তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের মার্কেটগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

‘সবাই মিলে পুরো দেশটা ঘুরে দেখছি’, জাপান থেকে জয়া

ওই আগুনের ঘটনার পরই ‘ঝুঁকিপূর্ণ’ মার্কেটগুলো পরিদর্শনে নেমেছে ফায়ার সার্ভিস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading