যৌনতা ঈশ্বরের অপরূপ দান: পোপ ফ্রান্সিস

যৌনতা ঈশ্বরের অপরূপ দান: পোপ ফ্রান্সিস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:৪০

যৌনতা নিয়ে এবার প্রকাশ্যে আলোচনা করলেন পোপ ফ্রান্সিস। তাঁর মতে যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) ডিজনি প্রযোজনা সংস্থার পক্ষে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। এই তথ্যচিত্রে পোপ ফ্রান্সিসকে যৌনতা এবং গর্ভপাত প্রসঙ্গে আলোচনা করতে দেখা গেছে। গত বছর রোমে প্রাপ্তবয়স্ক দশ জনের সঙ্গে এই আলোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস। সেই আলোচনার কিছু অংশ তথ্যচিত্রে রাখা হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পোপ বলেন, ‘যৌনতা একটি দারুণ বিষয়। মানবজীবনে কোনও অপূর্ব জিনিস যদি সৃষ্টিকর্তা দান করে থাকেন, তবে সেটি যৌনতা।’

স্বমেহন নিয়ে মন্তব্য করতে গিয়ে পোপ ফ্রান্সিস বলেন, ‘যৌনতার ভাব প্রকাশ করা এক ধরনের পবিত্রতা। যদি কেউ এর বিপরীত ভাব প্রকাশ করে, তা হলে এই পবিত্রতাকে অসম্মান করা হয়।’

শুধুমাত্র যৌনতা নিয়েই নয়, পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও সরব হয়েছেন তিনি। রূপান্তরকামীদের উদ্দেশে পোপ বলেন, ‘সকলেই সৃষ্টিকর্তার সন্তান। তিনি তাঁর দরজা থেকে কাউকে ফিরিয়ে দেন না। তিনি সকলের রক্ষাকর্তা। আমারও অধিকার নেই যে, আমি কাউকে চার্চে প্রবেশ করা থেকে আটকাব।’

এবারই প্রথমবার নয়, এর আগেও বহুবার যৌনতা নিয়ে আলোচনা করেছেন পোপ ফ্রান্সিস। এমনকি পর্ন ইন্ডাস্ট্রি যে কতখানি ক্ষতিকর, সে বিষয়েও আলোচনা করেছেন তিনি।

পর্ন ইন্ডাস্ট্রিকে ‘শয়তানের প্রবেশদ্বার’ হিসেবেও উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস। পর্নোগ্রাফিকে নারী-পুরুষের সম্মানের উপর ‘স্থায়ী আঘাত’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

শুধু সাধারণ মানুষ নন, ধর্মযাজকদের মধ্যেও পর্ন দেখার প্রবণতা রয়েছে- তা নিজের মুখে স্বীকার করেছিলেন পোপ ফ্রান্সিস। তাই হাতের কাছে যাতে এ ধরনের কামনার উপাদান মজুত না থাকে, তার জন্য ফোন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ছবি এবং অ্যাপ মুছে ফেলারও পরামর্শ দিয়েছিলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading