দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:১৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ৬৪টির দর কমেছে, ২০৬ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৬৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৮২ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ৯.২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৫, মনোস্পুল পেপারের ৮.৭৩, এ্যাপেক্স ফুটওয়্যারের ৮.৭৩, বাংলাদেশ ল্যাম্পসের ৮.৬৩, জেমিনি সি ফুডের ৭.৪৮, এ্যাপেক্স ট্যানারির ৬.৮৫, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬.৭৯ এবং এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৬.১৪ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

