দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:৩০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ৬৪টির দর কমেছে, ২০৬ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের দর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৮৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৮৩ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
বোর্ড সভার তারিখ জানালো ৭ কোম্পানি
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকসের ৬.৫৫ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৫.৯১, আজিজ পাইপসের ৫.৭৩, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৫.০৬, ইনটেচ লিমিটেডের ৪.৮৫, আমরা টেকনোলজিসের ৪.১২, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৩.৬০, নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৩.৪৭ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৩.২৮ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

