ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকছে ডিএনসিসি

ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকছে ডিএনসিসি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০

ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি ও দেয়ালচিত্র আঁকার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১০ এপ্রিল) মগবাজার চৌরাস্তায় ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি আঁকার কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর আমরা গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় ম্যাসেজ দেওয়া হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহরের উড়াল সড়কের পিলারগুলোতে তাকালে দেখা যায় যত্রতত্র পোস্টার লাগানো, অমুক ভাই সালাম নিন, তমুক ভাই এগিয়ে চলুন, ভাই আপনি নেতা হবেন, আমরা আপনার পেছনে আছি-এসব লেখা দিয়ে পোস্টার ভরা। যত ধরনের তেলবাজি, পাম-পট্টি সব পোস্টারের মাধ্যমে করা হচ্ছে। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই এগুলো বন্ধ করুন। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেল হবে, জরিমানা হবে।’

এসময় ডিএনসিসি মেয়র আরও বলেন, আমরা সিটি কর্পোরেশন থেকে পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছি। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় ম্যাসেজ দেওয়া হবে। যেমন হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, আসুন দেশকে ভালোবাসি ইত্যাদি।

দেখা গেছে, মগবাজার থেকে সাতরাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন শিক্ষণীয় বিষয়।

ইতোমধ্যে কাজ করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ওই গ্রাফিতিতে দেখা যাচ্ছে একটি কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেকটি কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না এবং পোস্টার না লাগাই। একটিতে ফুল, পাখি ও সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

ফ্লাইওভারের পিলারগুলোর সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন পথচারীরা। অনেকে মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন গ্রাফিতির দৃশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading