ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ । আপডেট ০৯:৩০
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়েছে এ শোভাযাত্রা।
এর আগে এদিন সকাল সোয়া ৬টায় রাগ যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে প্রধান অনুষ্ঠান শুরু হয়।
সকাল থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে ছুটে আসা মানুষ হাজির হওয়া শুরু করেছেন। এবার অনুষ্ঠানমালা ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি এবং সবশেষ জাতীয় সংগীত রাখা হয়।
ইউডি/এ

