ইফতারের জন্য টক দইয়ের শরবত

ইফতারের জন্য টক দইয়ের শরবত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ । আপডেট ০৯:০০

ইফতারে শরবত হিসেবে কী খাওয়া হয়? বেশিরভাগই এক্ষেত্রে কেমিক্যালযুক্ত শরবত খেয়ে থাকেন। সেসব শরবত সুস্বাদু ও দেখতে ‍সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী নয়। তাই ঘরে তৈরি শরবত খাওয়াই উত্তম। এক্ষেত্রে রাখতে পারেন টক দইয়ের শরবত। এটি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে: টক দই- ১ কাপ, গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ, লবণ- ১/২ চা চামচ, চিনি- ১/২ কাপ, পানি- পরিমাণমতো, বরফের টুকরা- পরিমাণমতো।

পরিষ্কার ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ একে একে ঢেলে নিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর পরিবেশন গ্লাসে ঢেলে নিন। চাইলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। এতে শরবত খেতে আরও বেশি সুস্বাদু লাগবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading