মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ : খোকন সেরনিয়াবাত

মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ : খোকন সেরনিয়াবাত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০

মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালকে উপলব্ধি করেছেন। তিনি চান বরিশাল সিটি আধুনিক নগরী হিসেবে গড়ে উঠুক। এই বরিশালে প্রধানমন্ত্রীর অনেক স্মৃতি রয়েছে। বরিশালের প্রতি, এ নগরীর মানুষের প্রতি তার আন্তরিক সম্পর্ক রয়েছে।’

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আরও বলেন, ‘বরিশালের মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লেকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading