রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৫৫

রাজধানীজুড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১৭ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৫৪১ পিস ইয়াবা, ৫৭ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন ছাড়াও ৩০৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading