এবার মার্ভেলের চলচ্চিত্রে মিয়া গথ

এবার মার্ভেলের চলচ্চিত্রে মিয়া গথ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ । আপডেট ২৩:০০

সম্প্রতি বেশ জনপ্রিয় মুখ মিয়া গথ। তার অভিনীতি ‘এক্স’ ও ‘পার্ল’ সিনেমা দুটি অভিনেত্রীকে তারকাখ্যাতি এনে দিয়েছে। গতবছর বেশ সফল একটি বছর কাটিয়েছেন অভিনেত্রী। এবার সফলতার পথে আরো একধাপ এগিয়ে গেলেন মিয়া। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আসন্ন চলচ্চিত্র ‘ব্লেড’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এতে আরো অভিনয় করছেন মাহেরশালা আলী, অ্যারন পিয়ের এবং ডেলরয় লিন্ডোর মতো তারকারা।

যদিও আসন্ন সিনেমাটিতে মিয়া গথের ভূমিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।

১৯৯৮ সালে স্টিফেন নরিংটন পরিচালিত এবং ডেভিড এস গোয়ার রচিত ‘ব্লেড’ হরর ফিল্ম দিয়ে শুরু হয়েছিল ‘ব্লেড ট্রিলজি’। সিনেমাটি একই নামের মার্ভেল কমিকস চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ‘ব্লেড’ ছাড়াও টি ওয়েস্টের হরর ট্রিলজির সর্বশেষ চলচ্চিত্র ‘ম্যাক্সিন’-এ কাজ করছেন গথ। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির। এছাড়াও নেটফ্লিক্সের গুইলারমো দেল টোরোর ফ্রাঙ্কেনস্টাইন চলচ্চিত্রেও অভিনয় করার কথা রয়েছে গথের।

মিয়া গথ হলেন একজন ইংরেজ অভিনেত্রী যিনি ২০১৩ সালে প্রাপ্তবয়স্ক আর্ট ফিল্ম ‘নিম্ফোম্যানিয়াক’ দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। এর আগে একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন গথ। এছাড়াও ‘দ্য সারভাইভালিস্ট’, ‘হাই লাইফ’, ‘সুস্পিরিয়া’ এবং ‘এমা’, ‘ইনফিনিটি পুল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন গথ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading