বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে এই টোল আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, গত ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ড সংখ্যক গাড়ি পরাপার হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গেল ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দিয়ে ৪১ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে।
এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল ২৭শ। এতে সব মিলিয়ে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে সেতুতে।
ইউডি/এ

