তিনদিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫৩ লাখের বেশি সিমধারী

তিনদিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫৩ লাখের বেশি সিমধারী

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৪:০০

পরিবারের সঙ্গে ঈদের খুশি কাটাতে মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে পাড়ি জমিয়েছেন। তবে ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়।

গত ১৮ থেকে ২০ এপ্রিল-এ তিনদিনে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮, ১৯, ২০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী। একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২ সিমধারী।

২০ এপ্রিল মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের ৮ লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির ৭ লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের ৮ লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।

১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির ৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম।

১৮ এপ্রিল গ্রামীনফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০।

মন্ত্রী জানিয়েছেন, এই সিমের হিসাব করে মানুষের ঢাকা ছাড়ার প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। কারণ, এটা কোনোভাবেই বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৪ বছরের কম বয়সীর সংখ্যা মোট নাগরিকের ২৭ দশমিক ৭ শতাংশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading