দেশের ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:১৫

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সংকেত বহাল থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে এই সময়ের মধ্যে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

এদিকে, রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে রাজধানী ঢাকার আকাশ। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম অনুভূতি। এমন পরিস্থিতিতে যেকোনো সময় শুরু হতে পারে বৃষ্টি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading