আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:৫০

২০২৪ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এদিন প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদে নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন ছিল বাইডেনের। সেদিনেই ভিডিওতে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন তিনি।

তিন মিনিটের ভিডিও বার্তায় বাইডেন বলেন, ৪ বছর আগে প্রেসিডেন্ট পদে লড়াই শুরু করেছিলাম আমি। সেসময় বলেছিলাম আমেরিকার জন্য যুদ্ধ শুরু করেছি। তবে এখনও আছি আমি।

আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন। এরই মধ্যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট চান, একজন আইনপ্রণেতা হিসেবে তার অভিজ্ঞতার মূল্য দিক আমেরিকানরা।

২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হন বাইডেন। এবার ৪৭তম জাতীয় নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন তিনি।

তবে বাইডেনের পুনরায় প্রার্থী হওয়াকে পছন্দ করছেন না তারই ডেমক্র্যাটিক দলের অধিকাংশ ভোটার। কারণ ইতোমধ্যে বর্তমান প্রেসিডেন্টের বয়স হয়ে গেছে ৮০ বছর।

এরই মধ্যে সাবেক ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে আবারও বাইডেন-ট্রাম্প লড়াই দেখা যেতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading