নতুন লুকে মোহময়ী জোলি
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ । আপডেট ০৮:০০
নতুন লুকে ধরা দিলেন হলিউডের শক্তিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি নিজের চেহারায় বেশ আকর্ষনীয় পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। ‘ম্যালিফিসেন্ট’ অভিনেত্রী তার নিজস্ব শৈলীর সঙ্গে ফ্রেঞ্চ-গার্ল ব্লোআউট লুকে ভক্তদের চমকে দিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি তার নতুন হেয়ার স্টাইলে আত্মপ্রকাশ করেছেন।
অ্যাঞ্জেলিনা জোলিকে সম্প্রতি তার ছেলে ম্যাডক্সের সঙ্গে হোয়াইট হাউজের একটি ব্যক্তিগত ইভেন্টে দেখা গেছে। অভিনেত্রী রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছিলেন। যেখানে রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল এবং ফার্স্ট লেডি কিম কেওন হিকে তাকে স্বাগত জানান। জোলির নতুন হেয়ার স্টাইল নজর কেড়েছে সবার যেটি হলিউডের অভিজাত পরিবারের মধ্যে বেশ জনপ্রিয়।তৈরি করা হয়েছে।
অ্যাঞ্জেলিনার এই নতুন লুক শুধু ভক্তদেরই না, তারকাদেরও নজর কেড়েছে। কিম কার্দাশিয়ান এবং এমা রবার্টসের মতো অন্যান্য তারকারাও রুটেড স্বর্ণকেশী লুক আনার চেষ্টা করেছেন। সম্প্রতি তাদের ভিন্ন লুকে দেখা গেছে।
জোলি বর্তমানে তার সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বিবাহবিচ্ছেদ ও সন্তানদের হেফাজত সহ সম্পত্তির বন্টণ নিয়েও আইনি লড়াই চলছে এই দুই তারকার। সাবেক এই জুটির ঘরে ছয় সন্তান রয়েছে। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মারিয়া ক্যালাসের বায়োপিকে।
ইউডি/কেএস

