ভ্রমণে ক্লান্তি এড়াতে করনীয়

ভ্রমণে ক্লান্তি এড়াতে করনীয়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ । আপডেট ২২:০০

দীর্ঘ ভ্রমণে শরীরে চলে আসে ক্লান্তি। এই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এড়াতে কিছু নিয়মকানুন মেনে চললেই হয়। আসুন দীর্ঘ ভ্রমণে ক্লান্তিহীন থাকার কয়েকটি টিপস জেনে নেই আজ

পূর্বপরিকল্পনা: দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে ভ্রমণ পরিকল্পনা করে নিন। বের হওয়ার এক সপ্তাহ আগে থেকে ভালো করে ঘুমিয়ে নিন। সেই সঙ্গে নিয়মিত শরীর চর্চা করুন। নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। ক্যাফেইন ও চর্বি-জাতীয় খাবার যতটা সম্ভব বর্জন করুন।

কর্মচঞ্চল থাকুন: বিমানবন্দর বা যেকোনো স্টেশনে পৌঁছার পর আপনার শরীরকে কোথাও এলিয়ে না দিয়ে সব সময় সক্রিয় থাকার চেষ্টা করুন। শরীরে আলসেমি ভাব হলে বিরক্ত না হয়ে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করুন। যানবাহন ছাড়ার আগে শরীরের আড়মোড়া ভেঙে নিন। এতে আপনার শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হবে।

স্বাস্থ্যকর খাবার: ভ্রমণের সময় এবং গন্তব্যে পৌঁছার পর স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খেতে পারেন। ক্যাফেইন, সুগার-জাতীয় খাবার বাদ দিন। অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলুন।

স্বাস্থ্যকর পানীয়: বিমানে ওঠার পর এক বোতল ফ্রেশ পানি ও ভেষজ চা নিয়ে নিন। যাতে আপনি ক্যাফেইনযুক্ত কঠিন পানীয় পরিহার করতে পারেন।

আরাম করুন: ভ্রমণের সময় ইচ্ছে হলে সিনেমা দেখুন, মজাদার কোনো গল্প পড়ুন বা গান শুনুন। যা আপনার মেজাজে অনেক শিথিলতা এনে দিতে পারে। হঠাৎ যদি ঘুম পেতে থাকে, তাহলে চট করে সিনেমা দেখা বা বই পড়া বন্ধ করে দিয়ে আরাম করুন।

বিশ্রাম নিন: ঘুমের চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিন। অতিরিক্ত আরাম পেতে ভ্রমণের সময় এয়ার ফোন বা আই মাস্ক ব্যবহার করতে পারেন। বিশ্রাম নিয়ে নতুন স্থানের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন।

সময় বদল: নতুন জায়গায় যাওয়ার পর স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির সময় বদলে নিন। সেই সঙ্গে নিজের দেশের সময়ের সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা বন্ধ করুন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading