ফের মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি’

ফের মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ মে ২০২৩ । আপডেট ২২:০০

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তদের জন্য সুখবর। বড়পর্দায় ফিরছে সুশান্ত ম্যাজিক। সুশান্তের স্মৃতিকে সঙ্গে নিয়েই সিনেমা হলে ফের মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’।

খবর অনুযায়ী, মে মাসের ১২ তারিখ ভারতে ফের মুক্তি পাবে এই ছবি। তবে শুধু হিন্দিতে নয়, এই ছবি মুক্তি পাবে তেলেগু ও তামিল ভাষাতেও।

ইন্ডিয়া জুড়ে এখন আইপিএল ঝড়। বাইশ গজে ধোনি ম্যাজিক চলছে অনবরত। ঠিক তারই মধ্যে বড়পর্দায় ধোনি বায়োপিক। এ যেন ডবল ধামাকা। একদিকে সুশান্তের স্মৃতি ও আরেক দিকে ধোনি ম্যাজিক। সব মিলিয়ে বড় পর্দায় যে ধামাকা শুরু হবে তা তো বলাই বাহুল্য।

২০১৬ সালে মুক্তি পায় পরিচালক নীরজ পাণ্ডের এই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল ছবিটি। ধোনি চরিত্রে তাক লাগিয়ে ছিলেন সুশান্ত। সেই চমকই আবার ফিরতে চলেছে বড়পর্দায়। দেশের সব মাল্টিপ্লেক্সেই মুক্তি পাবে ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading