রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ মে ২০২৩ । আপডেট ১৫:৫০

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (৫ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৭ হাজার ৪৮ ইয়াবা, ২৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫২.৫ গ্রাম ৪৩২ পুরিয়া হেরোইন ও ৫১৮০ মিলিলিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading