ইউক্রেন সীমান্তের কাছে ৪টি রুশ সামরিক বিমান ভূপাতিত

ইউক্রেন সীমান্তের কাছে ৪টি রুশ সামরিক বিমান ভূপাতিত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ মে ২০২৩ । আপডেট ১৪:০০

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে দুটি রুশ যুদ্ধবিমান এবং দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম কমার্স্যান্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা। কমার্স্যান্ট একটি স্বাধীন ব্যবসা-কেন্দ্রিক রাশিয়ান দৈনিক।

শনিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেন সংলগ্ন ব্রায়ানস্ক অঞ্চলে একটি অতর্কিত হামলায় রাশিয়ান সুখোই এসইউ-৩৪ ও এসইউ-৩৫ ফাইটার এবং দুটি এমআই-৮ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়।

কমার্স্যান্ট বলছে, প্রাথমিক তথ্য অনুসারে … পাইলটদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা করার কথা ছিল।

এদিকে এসব তথ্যের কোনো প্রমাণ দেয়নি কমার্স্যান্ট। তবে বেশ কয়েকজন সামরিক ব্লগার একই দাবি করেছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ইউক্রেনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading