প্রকাশ্যে জয়ার‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার

প্রকাশ্যে জয়ার‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ মে ২০২৩ । আপডেট ১৬:০৫

আগামী ২ জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা। নাম ‘অর্ধাঙ্গিনী’। এরই মধ্যে এ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। ৩ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সিনেমার গল্প।

এই ছবির প্রধান দুই চরিত্র চূর্ণি এবং জয়া আহসান। জয়া ও চূর্ণির পাশাপাশি কৌশিক সেনও এই ছবির অন্যতম প্রধান এক চরিত্র।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে কোনো এক শপিং মলে কেনাকাটা করতে গিয়ে চূর্ণি দেখতে পান যে অসুস্থ কৌশিককে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন জয়া। এই ট্রেলারে স্পষ্ট হয় যে কৌশিকের প্রাক্তন স্ত্রী ছিলেন চূর্ণি। তার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ আছে তার। অন্যদিকে চূর্ণির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই জয়াকে বিয়ে করেন কৌশিক, ফলে নিজের বাড়ি থেকেই বিতাড়িত হতে হয় তাকে।

ট্রেলারে দেখা যাচ্ছে কৌশিক সেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় কোনো বিশেষ কারণে জয়া এসেছেন চূর্ণির কাছে সাহায্য চাইতে। এরপর কী ঘটবে? সম্পর্ক কোন দিকে মোড় নেবে একই স্বামীর দুই স্ত্রীর মধ্যে? সমস্ত উত্তর জানা যাবে ২ জুন।

এদিকে, ট্রেলার দেখে জয়ার প্রশংসা করেছেন নেটিজেনরা। নতুন সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘খুব ভালো লাগছে বড় পর্দায় আমার সিনেমা আসছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাচ্ছি। এ সিনেমাতে আমার চরিত্রটি অসাধারণ। আমার বিশ্বাস সিনেমাটি দেখার পর দর্শকও অনেক প্রশংসা করবেন।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading