স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদপ্তর
উত্তরদক্ষিণ । শনিবার, ২০ মে ২০২৩ । আপডেট ১২:০০
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের পর সারাদেশে আবারও গরম বাড়তে শুরু করেছে। এবার প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তি খবর দিলো আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২০ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে, এ সময়ে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই।
ইউডি/এ

