সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ । আপডেট ১৬:০৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading