কলকাতায় এসে ফুচকায় মজলেন সারা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ মে ২০২৩ । আপডেট ১৭:০০
স্টারকিডের তকমা শরীর থেকে ঝেড়ে ফেলেছেন অনেক আগে। তিনি এখন পুরোদস্তুর তারকা। যেখানে যান সেখানেই ছড়ান সৌন্দর্যের দ্যুতি। তার রূপচ্ছটা দেখতে ভিড় জমায় অগণিত মানুষ। এবার তিনি এসে মজলেন কলকাতার ফুচকায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত বৃহস্পতিবার কলকাতায় নিজেরনতুন ছবি জরা হটকে জরা বাঁচকে-র প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সারা বলেন, তিনি খেতে ভালোবাসেন। কলকাতায় এসে মিষ্টি দই খেয়েছেন। এবার তার ফুচকার খাওয়ার পালা।
রাসেল স্ট্রিটে চলে যান ফুচকা খেতে। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নায়িকার জবাব, দারুণ মজা হচ্ছে।
সারা বলেন, ‘কলকাতার ভাইবস আমার খুব পছন্দ। অনেক ভালোবাসা পাই এখান থেকে। আর আজ যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও হটকে যেমন এই ফুচকা খেতে খেতেই সাংবাদিক বৈঠক করছি।’
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়িয়েছেন সারা। সাজসজ্জায় ছিলেন অতুলনীয়। সামাজিক মাধ্যমে নিজের কান উদযাপনের ছবিও প্রকাশ করেছেন নিয়মিত। সেখান থেকে এসেই ছবির প্রচারণায় ঝরাচ্ছেন ঘাম।
ইউডি/কেএস

