দিল্লিকে ন্যাটো প্লাসে চায় আমেরিকা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ মে ২০২৩ । আপডেট ১৬:০০
নানা ইস্যুতে চীনের সঙ্গে শীতল সম্পর্কের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াকে ন্যাটো প্লাস জোটে টানতে চায় আমেরিকা। মার্কিন কংগ্রেসনাল কমিটি অন সিসিপি এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছে।
বেইজিংকে আটকাতেই আমেরিকা পাঁচ সদস্যের ন্যাটো প্লাস গ্রুপে ইন্ডিয়াকে অন্তর্ভুক্ত করতে চায় বলে মনে করা হচ্ছে।
মার্কিন সিলেক্ট কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডিয়াসহ বেশ কয়েকটি দেশের সাহায্যের প্রয়োজন। আর সেক্ষেত্রে ন্যাটো প্লাসে নয়াদিল্লিকে অন্তর্ভুক্ত করা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাটো প্লাস গ্রুপে ইন্ডিয়াকে যুক্ত করা হলে, গ্রুপের দেশগুলোর গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের সুবিধা পাবে। সেই সঙ্গে সামরিক প্রযুক্তিরও সুবিধা পাওয়া যাবে।
জুন মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই এমন প্রস্তাব এলো।
‘ন্যাটো প্লাস’ টার্মটি মূল ন্যাটো জোটের পরিবর্ধন এবং সম্প্রসারণ বর্ণনা করতে ব্যবহৃত হয় যাতে মূল জোটের বাইরের দেশগুলোর সহযোগিতায় জোটকে শক্তিশালী করা যায়।
ইউডি/এ

