রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় ওআইসি

রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় ওআইসি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ মে ২০২৩ । আপডেট ১৮:০০

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন, ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। ওআইসি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। আমরা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চাই। এ জন্য ক‚টনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সোমবার (২৯ মে) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন তিনি।

মতবিনিময় কালে ওআইসি মহাসচিব বলেন, গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে। এ সময় রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব নিরাপত্তা, ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

সোমবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন হিসেইন ব্রাহিম তাহা। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আসেন। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা ইউএনএইচসিআরের প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে ওআইসির মহাসচিব উখিয়া চার নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে পৌঁছান।

পরে সেখানে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রোহিঙ্গা ইয়ুথদের একটি সেন্টারে যান এবং রোহিঙ্গা যুবকদের শিক্ষা কার্যক্রম এবং তাদের দৈনন্দিন জীবনাচার নিয়ে কথা বলেন। পরে ক্যাম্পে আইইউসিএন পরিচালিত একটি সেন্টারে যান এবং সেখানে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।
ওআইসি প্রতিনিধি দলটি দুপুরে পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন। বিকালে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading