শেয়ার-মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি : সভাপতি হাসিব, সাঃ সম্পাদক তন্বী ও সাংগঠনিক সম্পাদক রনো
শেখফারুক: সাংবাদিক হাসিব হাসান-কে সভাপতি, তৃষ্ণা হোমায়রা তন্বী-কে সাধারণ সম্পাদক ও রহমান রনো-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে পুঁজিবাজার ভিত্তিক সাংবাদিকদের সংগঠন “শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ মে, ২০২৩) সন্ধ্যায় ঢাকার গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন পুনাঙ্গ কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন
সভাপতি : হাসিব হাসান, সহ-সভাপতি : মো. সানি আহম্মেদ এবং রাজিব জামান, সাধারণ সম্পাদক : তৃষ্ণা হোমায়রা তন্বী, যুগ্ম-সম্পাদক : বাবু কামরুজ্জামান ও হাসান কবির জনি, সাংগঠনিক সম্পাদক : রহমান রনো, সহ সাংগঠনিক সম্পাদক : ফরিদ আহমেদ; কোষাধ্যক্ষ : বাবলী ইয়াসমিন, প্রচার সম্পাদক : জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক : ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : হিসেবে স্বপ্ন রোজ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ : শামীম আল মাসুদ, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান, তরিক ইসলাম, তারেকুজ্জামান এবং সাইফুল ইসলাম।
ইউডি/এ

