ডায়েট মানি না, সব খাই: জয়া আহসান

ডায়েট মানি না, সব খাই: জয়া আহসান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ জুন ২০২৩ । আপডেট ১৬:০০

বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। কিন্তু গ্ল্যামার বা ফিটনেস দেখে বোঝে কার সাধ্য! পাঁচ বছর আগে যেমন সুন্দরী ছিলেন, আজও সেই একইরকম আকর্ষণীয় চেহারা ধরে রেখেছেন তিনি। বলা হচ্ছে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কীভাবে নিজের যত্ন নেন জয়া? কোন মন্ত্রেই বা ফিট রাখেন নিজেকে? জানালেন নিজেই।

শুক্রবার (২ জুন) মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জয়ার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তার সঙ্গে থাকবেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই গল্পে কৌশিক সেন এবং তার দুই স্ত্রীর কাহিনি উঠে আসবে। জয়াকে তার দ্বিতীয় তথা বর্তমান স্ত্রীর চরিত্রে দেখা যাবে। আর চূর্ণী গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন হিসেবে। এখানে সম্পর্কের টানাপোড়েন থেকে বর্তমান এবং প্রাক্তনের দ্বন্দ্ব সবটাই তুলে ধরা হবে।

কিন্তু দুই বাংলায় সমান তালে কাজ করে চলার পর শুটিংয়ের চাপ, ব্যস্ততার মধ্যে কীভাবে নিজেকে এতটা ফিট ও আকর্ষণীয় রাখেন জয়া? উত্তরে অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি জিম ফ্রিক নই। নিজেকে খুব মেনটেইন করে রাখতে হবে, চলতে হবে— এমনটা কখনও ভাবি না। এমনকি আমি তেমন ডায়েট মানি না। বরং আমি খুব খেতে ভালোবাসি। বিরিয়ানি থেকে শুরু করে সব খাই।’

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি যেকোনো কিছুর ক্ষেত্রেই মনকে সবার আগে প্রাধান্য দিই। মন যদি চায় কিছু খেতে তাই করি। আবার মন যদি কোনো চরিত্রে মুগ্ধ হয়, মাথায় বসে যায় তাহলে বাকি সবটা এমনই হয়ে যায়।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading