আমি সুস্থ আছি: সাফা কবির

আমি সুস্থ আছি: সাফা কবির
সাফা কবির

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ জুন ২০২৩ । আপডেট ১৫:১০

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নামের বিরম্বনায় পড়েছেন আগেও তিনি আগেও। তবে এবারের যে বিরম্বনায় পড়রেন তা বেশ বিব্রতকার ও কষ্টদায়ক। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নামের সঙ্গে মিল থাকায় অনেকেই ভাবছেন শাহরিয়ার কবীরের মেয়ে নিশ্চয়ই ছোটপর্দার অভিনেত্রী সাফা কবীর। ফলে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সাফার মৃত্যু সংবাদ। এতে বিব্রত অভিনেত্রী। বিষয়টি খোলাসা করতে সামাজিক মাধ্যমে সাফা জানান, তিনি সুস্থ আছেন ও ভালো আছেন।

শুক্রবার নিজের ফেসবুকে সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে সাফা লিখেছেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

অভিনেত্রী লেখেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় শাহরিয়ার কবীরের মেয়ের মরদেহ। বিষয়টি সংবাদমাধ্যমে আসতে অনেকেই ভুলবশত সাফা কবীরের নাম জড়িয়ে মৃত্যুর ছড়াতে থাকে। এর লাগাম টানতে নেটমাধ্যমে পোস্ট দিতে বাধ্য হন সাফা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading