আমেরিকার মেরিল্যান্ডে গুলিতে নিহত ৩
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ জুন ২০২৩ । আপডেট ১০:২৫
আমেরিকার মেরিল্যান্ডে একটি ব্যক্তিগত বাড়িতে গুলির ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে আনাপোলিস পুলিশ।
আমেরিকার সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, স্থানীয় সশয় রবিবার রাত আটটার দিকে জরুরি কল পায় পুলিশ। আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
তিনি বলেছেন যে, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি।
অ্যানাপোলিসের মেয়র গ্যাভিন বাকলে বলেন, ‘এটা যেকোনো জায়গায় ঘটতে পারে। বন্দুক দিয়ে কোনো কিছুর সমাধান হয় না।’
প্রতিবেশীরা বলেছেন যে, তারা গুলির শব্দ শুনেছেন এবং একটি বাড়ির সামনে কয়েক ডজন লোককে দেখেছেন। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউডি/কেএস

